শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৫৪ পিএম, ২০২২-০৩-২৪
রোকনুজ্জামান সবুজ, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ছাত্রকে বলাৎকারেরর অভিযোগে ছামছুল হক সাজু (৩০) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. মাজেদুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এনামুল খান দারুত তাহফিজ হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর ম্যাসেজ করান মাদরাসার সহকারি শিক্ষক ছামছুল হক সাজু। এর এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক সাজু। বৃহস্পতিবার (24 মার্চ) সকালে শিশুটির বড় ভাই মাদরাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাদরাসা শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited