চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৫৪ এএম, ২০২২-০৩-৩০

৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেবে যুক্তরাষ্ট্র

করোনা প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি।

এফডিএ-র গবেষণার পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়।

এফডিএ-র অনুমোদনের পর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করে। এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়। সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫০২ জন। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩৯ জনে। বুধবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ৯৭৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৬২৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫ হাজার ৫৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯৭৪ জন।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর