শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৫০ পিএম, ২০২২-০৪-০২
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বর্ণি ও হাট বয়রা চরে মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুযোর্গ ব্যবস্থাপনার অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোল ইউনিয়নের বর্ণি চর ও হাট বয়রা চরের দুইটি ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে দুইটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের. শীর্ষে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। উন্নয়নের সরকার মানেই জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। গ্রাম হবে শহর। এরই ধারাবাহিকতায় আজ কাওয়াকোল ইউনিয়নের চরে প্রায় পোনে ৫ কোটি টাকা ব্যায়ে দুইটি মুজিব কিল্লার ভিত্তি প্রস্থর স্থাপন করা হলো। এখানে বন্যার সময় প্রায় ৫শ’ মানুষ বসবাস করতে পারবে।
৮নং কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমানের আয়োজনে ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সি, ৮নং কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম ভুইয়া, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited