চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে হারিয়ে সেমিতে এক পা রিয়ালের  

স্পোর্টস ডেস্ক:    |    ১১:২৭ এএম, ২০২২-০৪-০৭

বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে হারিয়ে সেমিতে এক পা রিয়ালের  

করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে চেলসিকে তাদেরই মাঠে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। আর এ জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কার্লো আনচেলত্তির শিষ্যরা। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে স্প্যানিশ ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন বেনজেমা। চেলসির হয়ে এক গোল শোধ দেন কাই হ্যাভার্টজ।

খেলার দশম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস। চেলসির এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ভিনির দিকে ঠেলে দেন ভালভারদে। বল পেয়ে খানিকটা সময় বেশি নেওয়ায় চলে আসে চেলসির দুই ডিফেন্ডার। তবুও খানিকটা জায়গা বের করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডান পায়ের শট নেন ভিনি কিন্তু তা ক্রস বারে লেগে বাইরে চলে যায়।

ম্যাচের ১৫তম মিনিটে চেলসির জেমসের নেওয়া ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন থিবো কোর্তুয়া। ২১ মিনিটে চেলসির রক্ষণ ভেঙে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। মাঝ মাঠ থেকে পাওয়া বল ভিনিসিয়ুসের দিকে ঠেলে দিয়ে বক্সে ঢুকে যান বেনজেমা। বাঁ দিক থেকে ভিনির মাপা ক্রসে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন বেনজেমা।

পরে মাত্র তিন মিনিট বাদেই আবারও বেনজেমা ম্যাজিক। এই ফরাসি ফরোয়ার্ডের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বক্সের কোণা থেকে মদ্রিচের তুলে দেওয়া বলে দুরের পোস্ট থেকে হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমা। দুই গোলে এগিয়ে গিয়ে চালকের আসনে বসে রিয়াল। চেলসির মাঠে আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির দল। তবে ৪০ মিনিটে কাই হ্যাভার্টজের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। জর্জিনহোর ক্রসে হেডে জাল খুঁজে নেন হ্যাভার্টজ। ৪২ মিনিটে বেনজিমা সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়াতে পারতো রিয়াল।  

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। রিয়াল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। চেলসির রক্ষণের ভুলে সুযোগ পেয়েই কাজে লাগান এই ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তার ৩৭তম গোল। আর চ্যাম্পিয়নস লিগে ১১তম। ক্রিস্টিয়ানো রোনালদোর পর বেনজেমা দ্বিতীয় ফুটবলার যে চ্যাম্পিয়নস লিগের নক আউট স্টেজে দু'টি হ্যাটট্রিক করলেন।

দুই গোলে পিছিয়ে পড়া চেলসি ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে হানা দেয়। ৫০ মিনিটে আজপিলিকুয়েতার উঁচু করে নেওয়া গতির শট বাজ পাখির মত ঝাঁপিয়ে রক্ষা করেন কোর্তুয়া। ৬৯ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন রোমেলো লুকাকু। অরক্ষিত লুকাকু ফ্রি হেডারের বল জালে জড়াতে পারেনি। বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি চেলসি। ফিরতি লেগে কমপক্ষে ৩-০ গোলের জয় দরকার ব্লুজদের। আর ২-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। আগামী ১২ এপ্রিল দিবাগত রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে লড়বে দুই দল।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর