শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২২-০৪-২৩
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন লালনের বাবা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল রশিদ বাবু'র রুহের মাগফিরাত কামনায় সিংকাপন মুনরাইজ কিন্ডারগার্টেন কে.জি স্কুলে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম এর সভাপতিত্বে ও এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর আজীবন সদস্য আব্দুল মুমিন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦্ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মুরব্বি শেখ আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক সিতার আহমদ, ওয়াহিদ আহমদ, হাফিজ মুস্তাফিজুর রহমান লেবু প্রমূখ। প্রধান অতিথিসহ বক্তারা বলেন- বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল রশিদ বাবু একজন সামাজিক ব্যক্তিত্ব মানুষ ছিলেন। তাকে অনুসরণ করে সমাজে হতদরিদ্রের জন্য কাজ করে যাচ্ছে উনার ছেলে আব্দুল মতিন লালন। এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে এভাবেই ভালো কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited