শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:২৩ পিএম, ২০২২-০৪-২৮
-সুলতান মাহমুদ
শ্রমিকের লালঘামে নেয়ে ওঠে পুঁজিবাদী
বিলাসী সাঁতার; অবতারের কাছাকাছি দক্ষিণা
নগরভবনের পিঠে দেশনায়কের তৈলচিত্র
ওয়াটারমার্ক সরালেই জলছাপ মুছে একাকার
তারপর, টকটকে লাল ঘামের এপিটাফ
ছাপচিত্রের সে-কি আকাল; মাকালসর্বস্ব দৌড়
দুর্ব্যবহারে থমকে যায় মানুষ; প্রজাপতি ও নিসর্গ!
বিন্দুবিসর্গ ভাবার আগে জ্বলজ্বলে নেমফলক
খসে পড়ে, মনুষ্যত্ব ধসে পড়ার অনেক পরে
ঘরেঘরে তল্লাশি চালিয়ে দেখো; শ্রমজীবীর
মা-বোন, স্ত্রী-কন্যার অনটনগাথা সঞ্চিত --
অথবা, বঞ্চিত নারীই স্বয়ং কী নির্দয় শ্রমদাস
অক্টোপাস ঠেসে ধরে নীতিমালার পোস্টার
অনাথের বুকজুড়ে একবুক টনটনে লিফলেট!
রাস্তাঘাট, কলকারখানা, অফিস-আদালত
আয়েশে নষ্ট করে শ্রমিকের টকটকে লাল
ঘামের আলামত
আজ্ঞাবহ দাস ঘামদান শেষে পরিত্যক্ত খোসা
স্বাধিকার আর প্রবেশাধিকার অদ্ভুত সংরক্ষিত
রক্ষিতার মতো ব্যবহার হলে ছুঁড়ে মারো টিস্যু
বিনা ইস্যুতে ছাঁটাই; অনিশ্চিত এক সমরসূচি
নাটাই হাতে স্বেচ্ছাচারিতার ঘুড়ি উড়াও --
ঊষার আলো ভেবে, মধ্যদুপুরের অন্ধপ্রদেশ!
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited