শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৪১ পিএম, ২০২২-০৪-২৮
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে মরকুন টেকপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪৬) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল কাশেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি সপরিবারে মরকুন টেকপাড়া এলাকার মৃত আমিনুল হকের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আবুল কাশেমের শ্যালক মোহাম্মদ সোলাইমান জানান, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে কয়েকজন দুর্বৃত্ত আবুল কাশেমের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আবুল কাশেমকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
সোলায়মান আরও বলেন, কিছু দিন আগে কারখানার একজন শ্রমিকের বিরুদ্ধে এজিএমের কাছে বিচার দেয় আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয়তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরা দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited