শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৫৮ পিএম, ২০২২-০৪-২৮
নিউজ ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে পারিজাত এলাকায় বিপদজনভাবে ঝুলন্ত বিদ্যুতের তারে কার্ভাড ভ্যান বিদ্যুতায়িত হয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) হেল্পার জাহিদুল হাসান (২৬) নামক এক যুবকের মর্মান্তিত মৃত্যুর ঘটনা ঘটেছে। জাহিদুল হাসান নোয়াখালীর সেনবাগ থানার ৪ নং কাদার া ইউপি’র হিজলী চৌকিদারবাড়ীর মৃত জয়নাল আবেদীনের পুুত্র।
জানা গেছে, মৌচাক স্পিনিং মিল থেকে জাহিদুল হাসান তার ভাইসহ মৌচাক রহমান স্পিনিং মিল থেকে ঢাকা মেট্রো-ট-১১-৮৯৫৩ নাম্বারের খালি কাভার্ড ভ্যান নিয়ে গাড়ী লোড করার জন্য নাভিলা স্যুয়েটার ফ্যাক্টরীতে রওয়ানা হয়। একসময় পারিজাত এলাকার হরিণের চালা নামক স্থানে কাভার্ডভ্যানটি ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়। এ সময় হেল্পার জাহিদুল হাসান বিদ্যুতায়িত হন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে তাকে তার গ্রামের বাড়ীতে দাফন করা হয়।
রহস্যজনকভাবে কাভার্ডভ্যানটি ভাড়া করা প্রতিষ্ঠান নাভিলা স্যুয়েটার ফ্যাক্টরীসহ সংশ্লিষ্টরা জাহিদুলের পরিবারের প্রতি নুন্যতম সহায়তা করেনি মর্মে খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট বিষয়ে জানতে গিয়ে কাভার্ডভ্যান ভাড়া করা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা কোনপ্রকার সহযোগীতা করতে অপারগতা প্রকাশ করেন।
এদিকে এখন পর্যন্ত ঝুলন্ত তার না সরিয়ে গাফিলতির চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। সংশ্লিষ্ট বিদ্যুত কর্তৃপক্ষ জাহিদুল হাসানের দায় এড়াতে পারেনা- এমনটি মনে করছে ওয়াকিবহাল মহল।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited