চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:১৫ পিএম, ২০২২-০৫-২২

নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

মো: আসাদুজ্জামান বাদল, নরসিংদী: নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে গতকাল রবিবার সকাল ৮টার দিকে হত্যার বিষয়টি বাড়ির লোকজনের নজরে আসে। নিহতরা হলেন; বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)। এর মধ্যে রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে ও রাহিমাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।
নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে রাব্বি ও রাকিবাকে শ্বাসরোধ করে ও রাহিমাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে তারা ঘর থেকে বের হচ্ছে না দেখে বাড়ির লোকজন ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে ফোনে গিয়াস উদ্দিনকে ও পুলিশকে বিষয়টি জানানো হয়।  
ঘটনাস্থলে গিয়াস উদ্দিন শেখ সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকা- ঘটেছে বলে আমরা ধারণা করছি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, কি কারণে, কারা এ হত্যাকা- ঘটিয়েছে তাৎক্ষণিক তা বলা সম্ভব নয়। আমরা পরিবারের অভিযোগ আমলে নিয়েই তদন্তের কাজ এগিয়ে নিচ্ছি।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর