শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২২ পিএম, ২০২২-০৫-২৩
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে লাশ গুম করার চেষ্টার অপরাধে প্রত্যেককে ৭ বছররের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা মাসুদ এই রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি কান্দিপাড়া গ্রামের রইচউদ্দিন প্রামানিকের ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৫০), শুকুর আলী সরকারের ছেলে আব্দুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলীর ছেলে থুশি আলম ওরফে সাইফুল ইসলাম (৪২)। জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, জেলার এনায়েতপুর থানার রূপনাই (গাছপাড়া) গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে ইয়াকুব একই থানার খুকনী কান্দিপাড়া গ্রামের খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আ. রহিম খলিফার মেয়েদেরকে বিরক্ত করতো। সেই আক্রোশে ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় আ. রহিম খলিফা ও আ. রহমান মিলে পরিকল্পিতভাবে ইয়াকুব আলীকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার লাশ গুম করার জন্য খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. নুরু হাজী ও আ. কুদ্দুসের সরিষা ক্ষেতের সীমানায় ফেলে দেয়। ঘটনার পরের দিন নিহত ইয়াকুব আলীর বাবা ইয়াসিন আলী এনায়েতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যা মামলায় মো. আ. রহমান গ্রেফতার হওয়ার পর এই হত্যাকাণ্ডে আরো দুইজনের জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর আদালতে ১৬৪ ধারায় নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আ. রহিম খলিফার উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। এ সময় অপর আসামি আ. রহমান অনুপস্থিত ছিলেন। পরে আসামি খুশি আলম ওরফে সাইফুল ইসলাম ও মো. আ. রহিম খলিফাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited