চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৯৯ রানের জুটি ভাঙলেন এবাদত

স্পোর্টস ডেস্ক:    |    ০৫:৪৫ পিএম, ২০২২-০৫-২৬

১৯৯ রানের জুটি ভাঙলেন এবাদত

অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর দিনেশ চান্দিমাল মিলে ভীষণ ভোগাচ্ছিলেন। একের পর এক সেশন পার করে দিচ্ছিলেন। কিছুতেই এই জুটিটা ভাঙতে পারছিল না বাংলাদেশ। অবশেষে হতাশার প্রহর ফুরোলো। ৪১৫ বল মোকাবেলায় গড়া ১৯৯ রানের ম্যারাথন জুটি ভাঙলেন এবাদত হোসেন। লঙ্কান ইনিংসের ১৫৭তম ওভারে চান্দিমালকে কভারে তামিম ইকবালের ক্যাচ বানিয়েছেন ডানহাতি এই পেসার। ২১৯ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় চান্দিমাল করেন ১২৪ রান। 

পরের ওভারে এসে আরেকটি উইকেট পেতে পারতেন এবাদত। প্রথম বলেই হয়েছিল আবেদন। ম্যাথিউজ পুল করতে গেলে বল লেগ সাইড দিয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। কিন্তু আম্পায়ার আবেদনে সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ এবং তাতে বল ব্যাটে লাগার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৭৬ রান। ম্যাথিউজ ১৩২ আর নিরোশান ডিকভেলা ৩ রানে অপরাজিত আছেন। লিড বেড়ে দাঁড়িয়েছে ১১১ রানের।

আগেরদিন ৫ উইকেটে ২৮২ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা নষ্ট হওয়ায়, আজ ত্রিশ মিনিট আগে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম বলটিই পায়ের ওপর করেন এবাদত হোসেন। যেখান থেকে দুই রান নিয়ে নেন চান্দিমাল। এমন শুরুর আর তেমনভাবে দুই অভিজ্ঞ লঙ্কানের ওপর চাপ প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বলে বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও উইকেট তোলার মতো বোলিং করতে পারেননি তারা। ফলে অনায়াসেই কেটেছে লঙ্কানদের প্রথম ঘণ্টা।

পানি পানের বিরতির পর আক্রমণে আসেন খোদ অধিনায়ক মুমিনুল হক। সেই ওভারেই চতুর্থ বলে পরাস্ত হন চান্দিমাল। বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। বোলার-ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। কিন্তু চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে লাগেনি সেই বল। ফলে মেলেনি উইকেট। পরের ওভারে চান্দিমালের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তাইজুল ইসলাম। রিপ্লে'তে এক পাশ থেকে মনে হচ্ছিল দাগের ভেতরে চান্দিমালের পায়ের কোনো অংশ নেই। তবে অন্য পাশ থেকে যায়, অল্পের জন্য পপিং ক্রিজের ভেতরেই রয়ে গেছেন চান্দিমাল। আবারও আশাহত হয় বাংলাদেশ।

এর বাইরে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। চান্দিমাল ও ম্যাথিউজ মিলে খুব সহজেই কাটিয়ে দিয়েছেন পুরো সেশন। চান্দিমাল নিজের ফিফটি তুলে নিলেও, সেঞ্চুরির অপেক্ষা নিয়েই বিরতিতে যেতে হয়েছে ম্যাথিউজকে। পরে দ্বিতীয় সেশনে কাছাকাছি সময়েই সেঞ্চুরি করেন এ দুই ব্যাটার। অবশ্য মধ্যাহ্ন বিরতির পর নেমে দ্বিতীয় ওভারেই খানিক উল্লাসের উপলক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। খালেদের করা সেই ওভারের শেষ বলটিতে ম্যাথিউজকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার জোয়েল উইলসন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচিয়ে নেন ম্যাথিউজ।

এর খানিক পরই ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করেন লঙ্কানদের এ সাবেক অধিনায়ক। সেঞ্চুরি ছোঁয়ার পর আবারও উইলসনের ভুল আউটের শিকার হন ম্যাথিউজ। মোসাদ্দেক হোসেনের করা ইনিংসের ১৪৪তম ওভারে লেগ বিফোর আউট দেন আম্পায়ার। এবারও রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান ম্যাথিউজ। সংগ্রামী ব্যাটিংয়ে সেঞ্চুরি করতে ২৭৪ বল খেলেন ম্যাথিউজ। প্রায় সোয়া সাত ঘণ্টার ইনিংসে ছয়টি চার ও দুইটি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে শুরু থেকেই সাবলীল খেলতে থাকা চান্দিমাল সেঞ্চুরি করতে খেলেন ১৮১ বল। যেখানে ছিল নয় চারের সঙ্গে একটি ছয়ের মার।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর