শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৩১ পিএম, ২০২২-০৬-০৫
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীর দত্তপাড়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে মো: রনি (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দত্তপাড়া সাকিনস্থ কছিম উদ্দিন রোড মৃত খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া কামালের বসতঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ রনি (২৪), পিতা-মোঃ কুদ্দুস আলী, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৫৪ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ রনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited