শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১২:৪৩ পিএম, ২০২২-০৬-০৮
সময়টা ভালো যাচ্ছিল না ইতালির। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে আগেই। এরপর আবার তারা ফাইনালিসিমা হেরেছে আর্জেন্টিনার কাছে। নেশনস লিগেও শুরুটা হয়েছিল জার্মানির বিপক্ষে ড্র দিয়ে। অবশেষে জয়ের দেখা পেলো রবার্তো মানচিনির দল। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
জিততে ভুলে যাওয়া ইতালির সবশেষ সাত ম্যাচে এটি কেবল দ্বিতীয় জয়। ড্র করেছে তিন ম্যাচ, হেরেছে দুটিতে।
ইতালির সঙ্গে প্রায় সমান তালে লড়েছে আগের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া হাঙ্গেরি। ম্যাচে মোট ১৭টি শট নেয় ইতালি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হাঙ্গেরি ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন নিকোলা বারেল্লা। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে পেয়ে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে গোলটি করেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।
প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জো পেলিগ্রিনি। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছাকাছি থেকে কাটব্যাক করেন পলিতানো। ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন পেলেগ্রিনি। দুই গোলে এগিয়ে যাওয়া ইতালি বিরতির পর কিছুটা খেই হারায়। ৬১ মিনিটে মানচিনির আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরে হাঙ্গেরি। তবে আর সুযোগ দেয়নি ইতালি। বরং চাপ ধরে রেখে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আজ্জুরিরা।
এই জয়ের পর ইংল্যান্ড-জার্মানির গ্রুপে এক নম্বরে উঠে এসেছে ইতালি। হাঙ্গেরি দুই, জার্মানি তিন আর ইংল্যান্ড আছে চার নম্বরে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited