শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:২০ পিএম, ২০২২-০৬-১১
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) অংগ্যজাই মারমা সুধী সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন। শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তন কার্যালয়ে পরিচয়পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাবিদক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা আখাউড়ার মাদক, ভূমি অফিসের অনিয়ম, কালন্দি খালের দখলমুক্ত, বাজার মনিটরিং, আখাউড়ার যানজটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। এসব বিষয় সমাধানে এবং নাগরিক সেবা প্রাপ্তিতে ইউএনওর হস্তক্ষেপ কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, মোহাম্মদ শাহাজাহান, জালাল উদ্দিন, বাংলাদেশ জাসদ আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালু, প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশেনর সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, দৈনিক ইত্তেফাক এর আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক চিত্র এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল, স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্যে বলেন, আমি কাজের মানুষ। এখানে কাজ করতে পছন্দ করি। কারও প্রশংসা আমাকে আন্দোলিত করে না, আবার নিন্দাও আমার মনে খুব বেশি রেখাপাত করে না।
তিনি বলেন আমি পার্বত্য চট্টগ্রামের মানুষ হয়ে আখাউড়ায় এসেছি। আমরা সহজ জিনিস সহজভাবে বুঝি। কঠিন জিনিসকে কঠিন ভাবেই দেখব। সবার জন্য যা ভালো সেটা অবশ্যই করব। যেটা হবে না সেটা সরাসরি না করে দেব। এছাড়াও সকলের সার্বিক সহযোগিতায় আখাউড়ায় সরকারের উন্নয়ন মূলক কাজ হবে বলে মনে করেন তিনি। নবাগত এই ইউএনও আরও বলেন, একটা সময় আখাউড়া রেলষ্টেশনের উপর দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি। আবার আখাউড়া হয়ে বাড়িতে ফিরে গেছি। তখন ভাবতাম আখাউড়া উপজেলা শহরটা যদি একটু ঘুরে দেখে যেতে পারতাম। আজকে আমি আখাউড়াবাসী হয়েছি। যত দিন আছি আখাউড়াবাসী হয়ে থাকব। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, যুগান্তর ও যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু, বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি সাইফুল ইসলাম, ডেইলি বাংলাদেশের আখাউড়া প্রতিনিধি কাজী সোহিন, আমাদের সময়ের আখাউড়া প্রতিনিধি তাজবীর আহমেদ, দৈনিক ভোরের কাগজের আখাউড়া প্রতিনিধি জুটন বণিক, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক কুরুলিয়ার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন, দৈনিক আজকের পত্রিকার আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন, আমাদের নতুন সময়ের আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল-আমীন, গণকন্ঠের আখাউড়া প্রতিনিধি বাদল খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শরীফুল ইসলাম।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited