চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টানা সাত ফিফটিতে ইমাম উল হকের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক:    |    ১১:০৩ এএম, ২০২২-০৬-১৩

টানা সাত ফিফটিতে ইমাম উল হকের অনন্য কীর্তি

সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাতিজা হওয়ায় ক্যারিয়ারের শুরু থেকেই স্বজনপ্রীতিসহ অনেক টিপ্পনী শুনতে হয়েছে ইমাম উল হককে। তবে তার ভেতরেও যে সামর্থ্য রয়েছে চাচার মতো দলকে দারুণ কিছু উপহার দেওয়ার, সেটি নিয়মিতই প্রমাণ করে যাচ্ছেম ইমাম।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। শুধু তাই নয়, টানা সাত ওয়ানডেতে ফিফটি করে গড়েছেন অনন্য এক রেকর্ড। যা রয়েছে বিশ্বের আর মাত্র একজন ব্যাটারের।

সিরিজটি শুরুর আগে সব কথা হচ্ছিলো বাবর আজমকে নিয়ে। প্রথম ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন পাকিস্তানি অধিনায়ক। পরের ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলে টানা ছয় ফিফটির রেকর্ড গড়েন তিনি।

সেদিন টানা ষষ্ঠ ফিফটি হাঁকিয়েছিলেন ইমামও। কিন্তু তা ঢাকা পড়ে যায় বাবরের আলোর নিচে। তবে শেষ ম্যাচে ৬২ রানের ইনিংস খেলে বাবরকেও ছাড়িয়ে গেছেন ইমাম। শেষ সাত ম্যাচে তার ইনিংসগুলো হলো ৬২, ৫৬, ১০৩, ১০৬, ৮৯, ৬৫ ও ৭২ রানের।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা সাত ওয়ানডেতে ফিফটির রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার ইমাম। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড ইমামেরই স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের দখলে। ১৯৮৭ সালে এ কীর্তি গড়েন মিয়াঁদাদ।

এছাড়া টানা ছয় ওয়ানডেতে ফিফটির রেকর্ড রয়েছে মার্ক ওয়াহ, গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোনস, মোহাম্মদ ইউসুদ, ক্রিস গেইল, শাই হোপ, পল স্টারলিং, রস টেলর, কেইন উইলিয়ামস ও বাবর আজমদের।
 

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর