শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:২১ পিএম, ২০২২-০৬-২২
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দিন চারেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট ম্যারিস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রাথমিকভাবে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ককে। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।
দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে জহির আব্বাস করোনা আক্রান্ত হন বলে জানা গেছে। লন্ডনে পৌঁছানোর পরেই তিনি কিডনিতে যন্ত্রণা অনুভব করেন। নিউমোনিয়াও ধরা পড়ে। তার ডায়ালাইসিস করা হয়েছে। আব্বাসের পরিবারের পক্ষ থেকে সাবেক এই ক্রিকেটারের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। আপাতত ৭৪ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও সূত্রের খবর।
জহির আব্বাস ১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ২০টি হাফসেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরিসহ ৫০৬২ রান তার নামের পাশে। ওয়ানডে ক্রিকেটে ৭টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটিসহ করেছেন ২৫৭২ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৩৫ হাজার রান রয়েছে জহিরের। একমাত্র এশিয়ান ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ ডাকা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited