শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:২০ পিএম, ২০২২-০৬-২২
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- জুলহাস মিয়া ও আবু সায়েম। এ ঘটনায় শফিকুল নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার দুলু মিয়ার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত জুলহাস ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলপাজরা গ্রামের জিলু মিয়ার ছেলে। নিহত আবু সায়েম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
এলাকাবাসী জানায়, দুলু মিয়ার মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী আবু সায়েম জুলাই মাস থেকে তার দোকান ছেড়ে দেন। বুধবার দুপুর আড়াইটার দিকে দু’তলায় তার দোকান থেকে জুলহাস ও শফিকুলকে নিয়ে সাইনবোর্ড খুলছিলেন। এসময় সাইনবোর্ডের স্টীলের পাত পাশে থাকা বিদ্যুতের তারের মধ্যে গিয়ে পড়লে তারা সকলেই বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে আশপাশের লোকজন গুরত্বর আহত অবস্থায় জুলহাস ও সায়েমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জুলহাস বিকেল ৩টায় এবং সায়েম ৪টায় মারা যান। এদিকে গুরত্বর আহতাবস্থায় শফিকুলকে উদ্ধার করে হোসেন মার্কেটস্থ ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম বলেন, এঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited