শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২২-০৬-২৮
আতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনের দাবিতে গতকাল মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) নেতা কমরেড কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতি বর্মন প্রমূখ। 
বক্তারা সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশের বানভাসি মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ, ক্ষতিগ্রস্তদের দ্রুত পূনর্বাসন, অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা সম্প্রতি নড়াইলে সাম্প্রদায়িক উস্কানিদাতা, শিক্ষক লাঞ্ছনাকারি এবং সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যাকারীর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited