শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২২-০৭-০২
ডাঃএম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৫৮টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত-১,০৫,০০০/- (একলক্ষ পাঁচ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার(২ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কসাক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রাজিবুল ইসলাম (প্রশাসন ও অর্থ) এবং জনাব মোঃআনিসুল ইসলাম, পুলিশ পরিদর্শক, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াদ্বয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ টি মোবাইল ফোন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল হইতে (কুষ্টিয়া সদর হতে-২৪ টি, কুমারখালী হতে-০৩ টি, খোকসা হইতে ০২, দৌলতপুর হতে-০৪টি, ভেড়ামারা হতে-০৩টি,) জামালপুর হইতে১টি, দিনাজপুর হতে ১টি, ঢাকা হতে ৫টি, রাজবাড়ী হতে ৫টি, যশোর হতে ২টি, ফরিদপুর হতে ৩টি, সিরাজগঞ্জ হতে ১টি, মাদারীপুর হএত ১টি, ঝিনাইদহ হতে ৩টি, রাজশাহী ৩টি, খুলনা হতে ১টি, নাটোর হতে১টি, গাজীপুর হতে ১টি, মাগুরা হতে ১টি, সাতক্সীরা হতে ১টি, মেহেরপুর হতে১টি, পাবনা হতে ১টি, টাঙ্গাইল হতে ১টি, পটুয়াখালী হতে১টিসহ সর্ব মোট ৫৮টি মোবাইল ফোন উদ্ধারসহ বিকাশ ব্যাংকিং মাধ্যমে প্রতারণাকৃত ১,০৫,০০০/- টাকা উদ্ধারকৃত টাকা অদ্য ০২/০৭/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুষ্টিযা, জনাব মোঃ শহীদুজ্জামান(আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া,জনাব মোঃ আনিসুল ইসলাম , পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited