চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কোরবানী ঈদ সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে পীরগঞ্জের কামার শিল্পীরা

কোরবানী ঈদ সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে পীরগঞ্জের কামার শিল্পীরা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:০৬ পিএম, ২০২২-০৭-০৬

কোরবানী ঈদ সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে পীরগঞ্জের কামার শিল্পীরা

গোলাম রব্বানী,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লীতে কর্মব্যস্ততা বেড়েছে। কোরবানি ঈদের প্রস্তুতির জন্য চলছে চাপাতি, দা, বঁটি, ছুরিসহ নানা হাতিয়ার তৈরির কাজ। সরেজমিন ঘুরে দেখে গেছে, এই উপজেলার কামারপল্লিতে সারা বছরই কামারদের তৈরি লোহার সামগ্রীর চাহিদা থাকে। কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে কামারশিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সারা বছর খুব একটা হাতে কাজ না থাকলেও কোরবানির ঈদ ঘিরে বেড়ে যায় তাঁদের কর্মব্যস্ততা।
কামারেরা ভাতির মাধ্যমে কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ডকে শরীরের সবটুকু শক্তি একত্র করে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন তাঁরা। তাঁদের একটাই লক্ষ্য—সামনে কোরবানির ঈদ। আর এই ঈদের জন্য নানা ধরনের লৌহজাত সামগ্রী তাঁরা তৈরি করছেন। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, বর্তমানে তাঁদের কর্মব্যস্ততা ততই বাড়ছে।
উপজেলার গুয়াগাঁও মোড়সংলগ্ন কামারপট্টির সুবাস চন্দ্র জানান, গত বছর থেকে এবার কয়লা, লোহা, শাণ দেওয়ার পাথরসহ সব কাঁচামালের দাম বেড়েছে। তবে পারিশ্রমিকের বা মজুরির কোনো পরিবর্তন তেমন ঘটেনি। কাঁচামালের দাম বাড়লেও তৈরি পণ্য সেই অনুপাতে দাম বাড়িয়ে বিক্রি করা যাচ্ছে না। সারা বছর কম-বেশি আমাদের কাজ ছিল, এখনো তার চেয়ে একটু বেশি কাজ করতে হচ্ছে। এক কথায়, কোরবানির এই সময়টায় কামারপল্লির পুরোনো সেই জৌলুশ ফিরে এসেছে। কয়লার দাম কমানোর কথা। তবেই ব্যবসায় লাভ হবে।
 পৌরসভার কলেজ বাজারে কামারপল্লিতে দা-ছোরা কিনতে আসা জাবেদ জানান, কোরবানির ঈদের জন্য একটা দা ৪২০ টাকা এবং একটা ছোরা ১৩০ টাকা দিয়ে কিনলাম। গত বছরের তুলনায় এবার দাম একটু হলেও বেশি।image
এ বিষয়ে পৌরসভার কলেজ বাজারে মোজাহার কর্মকার নামে এক ব্যবসায়ী জানান, বহু বছর ধরে এই পেশার সঙ্গে জড়িয়ে আছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেকে ব্যবসা পরিবর্তন করে ফেলেছে। কিন্তু অন্য ব্যবসার অভিজ্ঞতা নেই বলে কামারের পেশাই পড়ে রয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বেড়েছে, মানও বেড়েছে। এখন বাজারে একটি বড় দা আকারভেদে ৩২০ থেকে ৪৫০ টাকা, চাপাতি প্রকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকা, বিভিন্ন আকারের ছোরা ১৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সাইজের ছোট ছোরা ৩০ থেকে ১০০ টাকা, বঁটি ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে দা-বঁটিতে ধার বা শাণ দেওয়ার জন্য যেভাবে পারছি সেভাবে নিচ্ছি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর