শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২২-০৭-০৬
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬নং ছোনগাছা ইউনিয়ন পরিষদের ভিজিএফ'র চাউল বিতরন করা হয়। বুধবার (০৬জুলাই) সকালে মাছুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে ২৯২৬ জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফ'র চাউল বিতরন উদ্বোধন করেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
তিনি তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছে। তার শাসনামলে দেশের মানুষ দু'বেলা দুমুঠো ভাত খেতে পারছে। দেশে আজ কোন অভাব নেই। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য প্রতিটি ঈদেই উপহার পাঠান।তারই ধারাবাহিকতায় আজ আপনাদের হাতে চাউল তুলে দিচ্ছি। তিনি বলেন,আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা, আপনাদের ভোটে নির্বাচিত এমপি তানভীর শাকিল জয়ের জন্য দোয়া করবেন তারা যেনো আপনাদের আপদ বিপদে আপনাদের পাশে থাকতে পারে।
এসময় ছোনগাছা ইউনিয়নের ট্যাগ অফিসার,সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের সচিব এমদাদুল হক, ইউপি সদস্য শহিদুল ইসলাম,আব্দুল মোমিন, মহর আলীসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited