চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও গ্রেফতার দাবিতে এস পি অফিস ঘেরাও কর্মসূচী 

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও গ্রেফতার দাবিতে এস পি অফিস ঘেরাও কর্মসূচী 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২০ পিএম, ২০২২-০৭-১৪

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও গ্রেফতার দাবিতে এস পি অফিস ঘেরাও কর্মসূচী 

ডাঃ এম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ বৃহষ্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে  কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন জেলায় কর্মরত সর্বস্থরের সাংবাদিকরা।

নেতৃবৃন্দ সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডে যারাই জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে গত ৩ জুলাই  শহরের প্রান কেন্দ্র হতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে পেশাদার খুনিরা নিবংশ ভাবে হত্যা করে । এ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের পূর্বঘোষিত ৭ দফা কর্মসূচির ধারাবাহিকায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে  সাংবাদিকরা এতে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার পক্ষ সমর্থন জানান । এসময় পুলিশ সুপারের প্রতিনিধিত্ব করে ঘেরাও সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া মোস্তাফিজুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের হাত থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লুউদ্ঘাটন সহ জড়িতদের গ্রেফতার বিষয়ে অঙ্গীকার করেন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সভাপতি দৈনিক দেশরূপান্তর ও বাংলভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪র স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহসভাপতি সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ, জনতার ইশতেহার পাত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আমিন হাসান।

এর আগে গত ৭জুলাই কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচী পালন হতে পূর্বঘোষিত নানা কর্মসূচী পালন করে আসছে সাংবাদিকরা। সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের জরুরী সভায় ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ ঘোষণা, শুক্রবার (৮ জুলাই) লাশ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার (৯ জুলাই) কুষ্টিয়া মডেল থানার সামনে কলম বিরতি, মঙ্গলবার (১২ জুলাই) কুষ্টিয মডেল থানার সামনে প্রতিবাদ সমাবেশ, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বৃহস্পতিবার (১৪ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালায় ঘেরাও কর্মসূচী ঘোষণা করে।

উল্লেখ্য গত ৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর- ২০৩। এর পর গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (৮ জুলাই) নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২। কিন্তু অদ্যবধি রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার বিষয়ে পুলিশে নির্লিপ্ত ভুমিকার অভিযোগ তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি অপর এক পাটনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসা করতেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর