শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:৩০ পিএম, ২০২২-০৭-১৯
আব্দুস সবুর খান, টঙ্গী: টঙ্গীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা মহাসড়কে চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে টঙ্গীর এরশাদনগর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী কর্মকর্তা-কর্মচারী, কলকারখানার শ্রমিক ও সাধারণ পথচারীরা। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিকশা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে তারা এরশাদনগর থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে শেষ করে।
ইজিবাইক ও অটোরিকশা মালিক ও চালকরা জানান, টঙ্গী-গাজীপুরসহ আশপাশের এলাকায় ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত রিকশা শ্রমিক-চালক বেকার হয়ে পড়েছেন। এতে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। এ ছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এমনকি রিকশা চালানোর বিকল্প সড়কের ব্যবস্থা না করে আমাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিকশা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে নয়; শাখা রাস্তায় রিকশা ও ইজিবাইক চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের জন্য কি করা যায় তা দেখা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited