শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২০ পিএম, ২০২২-০৭-২১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : মুজিববর্ষে ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে কুমিল্লার হোমনায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২২৯টি পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর পরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের অধীনে হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ১২টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগের জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, কানুন গো মো. আবদুল করিম প্রমুখ।
প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে উপজেলা প্রশাসন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited