চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ যানজটমুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ যানজটমুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

টঙ্গী প্রতিনিধি    |    ০৪:২৩ পিএম, ২০২২-০৭-২১

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ যানজটমুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুর মহানগর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। অবৈধ যানবাহন বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। এতে সড়কে আগের তুলনায় যানজট কমেছে; ফিরেছে শৃঙ্খলা। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন স্বল্প দূরত্বের যাত্রীরা।
জানা যায়, শিল্পনগরী গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখানে মিলে টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করেছে। রাজধানীর সঙ্গে গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের ৩০ জেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর ১২ কিলোমিটার সড়কের গুরুত্ব অনেক। এই সড়ক দিয়ে দেশের ৩৬টি রুটে যানবাহন চলাচল করে। এ কারণে মহাসড়কের ওই অংশকে বাসর্ যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রায় এক যুগ ধরে চলছে এর বাস্তবায়নকাজ। ফলে সড়কের এ অংশে চলমান নির্মাণকাজ, অবৈধ অটোরিকশার অবাধ চলাচল এবং অননুমোদিত যানবাহনের কারণে যানজট ছিল নিত্যসঙ্গী। এ ছাড়া গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে তিন চাকার এসব যান চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন নগরবাসী। প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। তবে গত কয়েক দিনের অভিযানে সড়কে শৃঙ্খলা ফিরেছে।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এর আগে চেষ্টা করেও সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছিল না। তবে গত কয়েক দিনের অভিযানে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধ করার পর কোনো যানজট নেই। মানুষ স্বস্তি নিয়ে চলাচল করছে। আমরা চাই এ অভিযান অব্যাহত থাকুক। কোনো কারণে যেন বন্ধ হয়ে না যায়।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে, মহাসড়ক অবৈধ যানবাহন চলাচলমুক্ত করা। প্রাথমিকভাবে টঙ্গী ব্রিজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযানে গত ৬ দিনে ১ হাজার ৩৮টি অবৈধ অটোরিকশা জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে প্রবেশ করাসহ বিভিন্ন অপরাধে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সব মিলিয়ে ২৪টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, বাস, ট্রাক ডাম্পিং করা হয়েছে।
অন্যদিকে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে মহানগরীর শিববাড়ী-রাজবাড়ী-আমতলী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তিন দিনে বিভিন্ন অপরাধে তাকওয়া পরিবহনের আটটি বাস ডাম্পিং, পাঁচটি বাস ও দুটি কাভার্ড ভ্যানকে জরিমানা এবং একটি বাসের চালককে সাত দিনের কারাদ- দেওয়া হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, চান্দনা চৌরাস্তা থেকে ঢাকামুখী মহাসড়কে কোনো যানজট নেই। নেই অটোরিকশা। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে স্বল্প দূরত্বের যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশার বিকল্প না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে।
ভোগড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চালক ইসমাইল বলেন, ‘গত কয়েক দিন এ সড়কে তেমন যানজট নেই। কোথাও আমাদের যানজটে আটকে থাকতে হয় না। আগে এখান থেকে টঙ্গী যেতে আমাদের ২-৩ ঘণ্টা লেগে যেত। এখন আমরা ৪০-৫০ মিনিটে যেতে পারি।’ বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, প্রশাসনের তৎপরতায় যানজটের ভোগান্তি থেকে মানুষের মুক্তি মিলেছে। সড়ক-মহাসড়কে যানজট নেই। এ জন্য পুলিশ প্রশংসার দাবিদার। তবে স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা জরুরি। না হলে স্থানীয় মানুষের ভোগান্তি বাড়বে। এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের জীবিকার দিকেও নজর দিতে হবে।
জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, প্রচলিত আইন অনুযায়ী মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং শৃঙ্খলা ফেরাতে সব রকম অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যানজটের স্বস্তিদায়ক পরিস্থিতি যাতে অব্যাহত থাকে, তার ব্যবস্থা নেওয়া হবে।
 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর