শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৯ পিএম, ২০২২-০৭-২১
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আগামী সপ্তাহে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার (১৯ জুলাই) তদন্ত কমিটির সদস্য বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু জাগো নিউজকে বলেন, দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। আমরা আগামী দুই-একদিনের মধ্যেই ঘটনাস্থলে (নড়াইল) গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। এরপর প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবো। এর আগে, সোমবার (১৮ জুলাই) বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই তদন্ত কমিটির গঠনের সিদ্ধান্ত হয়। দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, ফাহিমা নাসরীন মুন্নি, ব্যরিস্টার রুমিন ফারহানা এমপি ও নিপুণ রায় চৌধুরী। কমিটি আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করবে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited