শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২২-০৭-২৫
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে পাঁচশ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘাড়মোরা বাজরের পশ্চিমের ব্রিজসংলগ্ন একটি স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাঈন উদ্দিন (২৫) বড় ঘাড়মোরা গ্রামের মো. কিরণের ছেলে। হোমনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঘাড়মোড়া বাজারের পশ্চিম পাশে হোমনা-মুরাদনগর সড়কে এক ব্যাক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য দাঁড়িয়ে আছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. মাঈন উদ্দিনকে দেড় লাখ টাকা মূল্যের পাঁচশ পিস লাল ও নীল রঙের ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে আটক মাদক কারবারী মাঈন উদ্দিনের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (গতকাল) সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited