শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২২-০৭-২৮
আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় "দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জা বোধ করবেন না" এই স্লোগানকে সামনে রেখে ২য় বারের মত উদ্বোধন করলো প্রবাস বন্ধু সংগঠন মানবতার দেয়াল।
এই দেয়ালে লিখা আছে দিতে গর্ববোধ করবেন না, নিতে লজ্জা বোধ করবেন না এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে কাপড় ঝুলানো রেখে মানবতার দেয়ালটি উদ্বোধন করেন আখাউড়া প্রবাস বন্ধু সংগঠন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে আখাউড়া পৌরসভার আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার দেয়ালের এ মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য এটি হচ্ছে অত্র সংগঠনের ২য় বারেরমত এই ‘মানবতার দেয়াল’।সংগঠনের উপদেষ্টা মো. রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি'র সভাপতি ও আখাউড়া স্থলবন্দর সিএনএফ এজেন্ট এসোসিয়শের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী, মোঃ ফুরকান আহাম্মদ খলিফা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন, সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়া, কাজী মাইনুদ্দিন, স্বেচ্ছাসেবক লিডার মোহাম্মদ জুয়েল রানা, শাহাদাত হোসেন, আব্দুল কাদের সরকার, মোহাম্মদ জামাল ফুরকান মিয়া প্রমূখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited