শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৮ এএম, ২০২২-০৮-০৭
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : অর্থনীতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হয়েছেন কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। আগামী ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুর্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করবেন। সেলিমা আহমাদ এমপি প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শাড়ি পড়েই সেদিন এ পদক গ্রহণ করবেন। শনিবার বিকেলে হোমনায় তার রাজনৈতিক কার্যালয়ে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী ও অর্থনীতি ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সেলিমা আহমাদ এমপি বলেন, আমি অনেক পুরস্কার ও পদক পেয়েছি। কিন্তু বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক শুধু সম্মানের নয়- এ পুরস্কার আমার জন্য অত্যন্ত আবেগের ও মর্যাদার। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শাড়ি পড়েই আমি এ পদক গ্রহণ করব। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শাড়ি সম্পর্কে তিনি বলেন, একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শাড়িটি পড়ে টিভিতে উপস্থিত হয়েছিলেন; সেটি আমার খুব পছন্দ হয়েছিল। টিভিতে দেখেই আমি এসএমএস করেছিলাম যে- আপা শাড়িটি খুব সুন্দর। আমি এই শাড়িটি চাই। ছয় মাস পরে প্রথানমন্ত্রী সেই শাড়িটিই আমাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছিলেন। পদক প্রাপ্তির কথা শুনেই মনোস্থির করেছি, ওই শাড়ি পড়েই আমি পদক নিতে যাবো। এই পদক আমাকে আরও উপলব্ধি করায়- আমার অনেক দায়িত্ব। আমার এলাকার অর্থনীতির চাকা যেভাবে ঘোরার কথা ছিল করোনার জন্য সে চাকাটা আমার স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী ঘোরাতে পারিনি। বঙ্গমামা সম্পর্কে তিনি বলেন, তিনি একজন সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ। বঙ্গবন্ধুকে তিনি প্রতিটি কাজে সহযোগিতাই করেননি, সহকর্মীর মতো বুদ্ধি পরামর্শও দিতেন। সেলিমা আহমাদ বলেন, ১৫ আগস্ট ইতিহাসে একটি কলঙ্কময় দিন। শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা জানি, এর পরবর্তী সময়ে বিএনপি-জামাত মাথা উঁচু করে আমাদের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কিভাবে শোষণ করেছে। তা থেকে উদ্ধার করতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে বাংলাদেশকে বিশে^র বুকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। পদ্মা সেতুর মতো স্বপ্ন দেখার যে চিন্তাই কেউ করে না; প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিন কেবল বঙ্গবন্ধু এবং বঙ্গবমাতা বেগম ফজিলাতুন নেছার কন্যা বলেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তানী দোসর বিএনপি-জামাত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সারাক্ষণই পাঁয়তারা করছে। আগামীতে তারা যাতে শক্তিশালী হতে না পারে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।
পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, যুগ্ম- সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য রুস্তম আলম স্বপন ও মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সরকার, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, মো. জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশসহ ইউনিয়ন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জ্বিন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited