শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০২ এএম, ২০২২-০৮-০৭
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরের পূণ্যভূমিতে ঐতিহ্যবাহী শাহপীর কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ উদযাপিত হবে। আগামী ১০ আগষ্ট থেকে সপ্তাহ ব্যাপী ওরশ শুরু হবে।
ওরশ উদযাপন উপলক্ষে শনিবার সকালে মাজার কমিটির পক্ষ থেকে খড়মপুর মাজার শরীফ হল রুমে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি অংগ্যজাই মারমা। এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (মিন্টু), কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি অংগ্যজাই মারমা এবং মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (মিন্টু) বক্তব্য রাখেন।
তারা বলেন, প্রতি বছর ১০ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত ৭ দিন কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ উদযাপিত হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিগত ২০২০ ও ২০২১ সনে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ওরশ উদযাপন করা হয়নি। এ বছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় প্রশাসনের সম্মতিতে স্বাস্থ্যবিধি অনুসরন করে ওরশ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি। সুষ্ঠুভাবে ওরশ উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্ততি নেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও র্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৪থশ কর্মকর্তা ও সদস্য আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় ২০০ খাদেম স্বেচ্ছাসেবক ভক্ত-আশেকানদের সেবায় কাজ করবে। মাজার এলাকায় ৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে। জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম থাকবে। ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক মোতায়েন থাকবে। আগত ভক্ত আশেকানকে কমিটির পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে। এসময় মাজার কমিটি সকলের সহযোগিতা কামনা করেন।
তারা আরও বলেন, ওরশের ৭ দিন সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মানুষ ইবাদত বন্দেগী করেন। আল্লাহর রহমত কামনা করে দোয়া পাঠ করেন।
ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় মাজার এলাকায়।সাংবাদিক সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited