শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০০ পিএম, ২০২২-০৮-২০
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মিথ্যা, অবিচার, স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মিলনায়তনে শনিবার সকালে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সভাপতি সভাপতি ইদ্রিস চৌধুরী সভাপতিত্বে ও জামিল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত,শাইখুল হাদিস, ওস্তাদুল উলামা হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মন্ডলী সদস্য আল্লামা সুফী মোর্শেদ শাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ,কেন্দ্রীয় নেতা এডভোকেট মাঈনুদ্দিন,আল্লামা মুফতি রেজাউল কাওসার,আল্লামা শওকত মাহমুদ জেলা যুগ্ম আহবায়ক আজাদ মিয়া,আজিজুর রহমান বাচ্চু হাজী কবির সরকার,ডা:দেলোয়ার হোসেন বেনু শাহ,এ্যাডভোকেট রাফি উদ্দিন, ইউসুফ সরকার প্রমূখ।
বক্তারা বলেন, মহান জাতীয় শহীদ দিবস কারবালার অতুলনীয় মহান শাহাদাত প্রাণের বিনিময়ে কুফর-জুলুম- স্বৈরতার ধারক অপশক্তির কবল থেকে পবিত্র কালেমার আমানত রক্ষার শাহাদাত। ঈমানী আত্মা ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং সমগ্র মানবমণ্ডলীর জন্য ন্যায়, মানবতা, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, কল্যাণের ধারা ও কাঠামো রক্ষার জন্য এ শাহাদাত। তিনি বলেন, আত্মা ও জীবনকে বাতেল জালেম অপশক্তির আঁধার, রুদ্ধাতা, বিনাশ থেকে মুক্ত রাখা এবং সত্য ও মানবতার মুক্ত প্রবাহ জারি রাখাই ছিল শাহাদাতের কারবালার অন্যতম মূল লক্ষ্য।
মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা, অবিচার, জুলুম-শোষণভিত্তিক একক গোষ্ঠিবাদী স্বৈর মুলুকিয়ত রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকারভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য ও বাতিল জালিম অপশক্তির গ্রাস থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, ঈমানী অস্তিত্বের রক্ষক দশ'ই মহররম শাহাদাতে কারবালা দিবস'ই মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং অপশক্তির গ্রাস থেকে সুরক্ষায় সমগ্র মানবতার মুক্তির নাম-ই মহান শাহাদাত দিবস ও ঘরে ঘরে দাওয়াত পোঁছানো ও সকলকে সোচ্চার থাকার জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান।
এই সময়, বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার কর্মী ও দ্বীনদার ভাই বোনেরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited