শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২২-০৮-২০
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরে নিজ প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলের পাশে সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করে।
জানা গেছে, ওই দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষক দম্পতির হত্যার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার এবং বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। ওই দুই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন। এ সময় পুলিশ গিয়ে বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে এবং শিক্ষক দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের বিচারের আশ্বাস দেন।
নিহতরা হলেন- গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জিয়াউর রহমান (৫০) ও তার স্ত্রী মোসা. মাহমুদা আক্তার জলি (৩৫)। তিনি টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। জিয়াউর রহমান ময়মনসিংহের ত্রিশাল থানার দড়িকাঁঠাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেট কার থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জিয়াউর রহমানের মেজ ভাই আতিকুর রহমান বাদী হয়ে শুক্রবার (১৯ আগস্ট) রাতে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারিনি। তবে ময়নাতদন্তে নিহতদের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited