শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২২-০৮-৩১
জিয়াউর রহমান : কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ভারতীয় নাগরিক উলফা নেতা রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জন ওরফে প্রদীপ রায় (৪৭) ও তার সহযোগী প্রদীপ মারাককে (৪৭) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মেজর রঞ্জন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা। প্রদীপ শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আবেদীন হাসপাতালের সামনে থেকে মেজর রঞ্জন ও তার সহযোগী প্রদীপ মারাককে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৯ ভৈরব ক্যাম্পের ডিএডি করিম উল্লাহ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ২০১০ সালের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় ঘোষণা করেন আদালত।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited