চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় বসে নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে -বিএনপি নেতা তানভীর হুদা

মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় বসে নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে -বিএনপি নেতা তানভীর হুদা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০২ পিএম, ২০২২-০৯-১০

মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঢাকায় বসে নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে -বিএনপি নেতা তানভীর হুদা

দৌলত হোসেন আবীর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জ্বালানী তেল ও গণপরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ কতৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম ও যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার জৈষ্ঠ পুত্র ও বিএনপি নেতা তানভীর হুদা। প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটেখাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন আর ঢাকায় বসে থেকে রাজনীতি করার দিন এখন নয়, রাজপথে থেকে রাজনীতি করতে হবে। নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগাতে হবে। আগামী দিনে দলীয় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের রাজপথে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানানো হয়। মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মতলব দক্ষিণ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ছেংগারচর পৌর বিএনপির নেতা আ. মান্নান লস্কর। সমাবেশ শেষে খন্দকারকান্দি দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আনোয়ারপুর এসে শেষ হয়। পরে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপি ভাইস প্রেসিডেন্ট মরহুম নুরুল হুদার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। ক্যাপশন : মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি নেতা তানভীর হুদা।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর