চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মামলা-হামলা ও উচ্ছেদ আতংকে ভুক্তভোগী পরিবার : মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা

মামলা-হামলা ও উচ্ছেদ আতংকে ভুক্তভোগী পরিবার : মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:০৬ পিএম, ২০২২-০৯-১২

মামলা-হামলা ও উচ্ছেদ আতংকে ভুক্তভোগী পরিবার : মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার :  উত্তারাধিকার ও খরিদা সুত্রে প্রাপ্ত ভূমিতে দীর্ঘদিন যাবৎ প্রভাবশালী চক্রের মামলা-হামলা ও হয়রানীর কারণে উচ্ছেদ আতংকে রয়েছে একটি ভুক্তভোগী পরিবার। বিগত ২৪ আগস্ট থেকে প্রাণ ভয়ে বাড়ী ছাড়া অসহায় পরিবারটি আতংকে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। প্রতিপক্ষ কাজল মিয়াগংরা প্রভাবশালী থাকায় সংশ্লিস্ট থানা মামলা আমলে নিচ্ছে না। ক্ষতিগ্রস্থ পরিবার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সহযোগীতা কামনা করেছেন। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ৫নং আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের ভুক্তভোগী আম্বিয়া বেগম, আতিক মিয়া, রাসেল মিয়া, সিরাজ মিয়া, আশিক মিয়া, সায়েদ মিয়া, খলকু মিয়া, রোকসানা বেগম, হাসান মিয়া ও মাহমুদা বেগম এ প্রতিবেদককে জানান- একই গ্রামের প্রতিপক্ষ কাজল মিয়া, রেশম মিয়া, আছন মিয়া, লকই মিয়া, রাজিয়া বেগম, জাকির মিয়া, আছাদ মিয়া, হেলাল মিয়া, হিলাল মিয়া, দুলন মিয়া, রিমন মিয়া, রুহান মিয়া, রুমান মিয়া, সালু মিয়াগংরা তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। একাধিকবার উচ্ছেদ করার জন্য বাড়ী-ঘর ভাংচুর করে। সর্বশেষ গত ২২ জুন ধারালো দা দিয়ে প্রানে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে গুরুতর রক্তাক্ত জখম হন রাসেল। আঘাতে মাতার তালু ( মধ্যভাগ হইতে সামান্য ডান দিকে) এবং বাম হাতের তর্জনী আঙ্গুলের গোড়ালী হাড় ভাঙ্গিয়া দ্বিখন্ডিত হয়ে যায়। আম্বিয়া বেগম ও মাহমুদা বেগমকে অর্ধ উলঙ্গ করে শ্লীলতাহানি ঘটায়। এবং রোকছানা বেগমকে শারিরিক নির্যাতন করে। এ সময় মুমুর্ষ অবস্থায় জরুরী ভিত্তিতে রোকছানাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রেরণ করা হয়। এ ঘটনায় কাজল মিয়া গংদের আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত নবীগঞ্জ থানাকে এফআইআর গন্যে মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। আজ ১২ সেপ্টেম্বর এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদ জানান- পরিবারটি বাড়ী ছাড়া আমার জানা নেই। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর কিছুক্ষণ পর এসআই গৌতম মুঠোফোনে জানান- উভয়ের বাড়ীতে থানার পুলিশ একাধিকবার গিয়েছে। মামলাও চলমান। বিষয়টি তাদের পারিবারিক। উভয় পক্ষদ্বয়কে বিরোধীয় বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু, আতিক মিয়াগংরা এগিয়ে না আসায় সম্ভব হচ্ছে না।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর