চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন- ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন

নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন- ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন

টঙ্গী প্রতিনিধি    |    ০৮:২৪ পিএম, ২০২২-০৯-১৩

নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন- ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন

আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০শতাংশ টয়লেটে সেপটিক ট্যাংক ও সোকওয়েল নেই। প্রায় ৫০শতাংশ টয়লেটে সেপটিক ট্যাংক থাকলেও সোকওয়েল নেই। এসব অপরিপূর্ণ বা আংশিক পরিপূর্ণ টয়লেট থেকে মল এবং বর্জ্য পানি সরাসরি ড্রেনে বা খোলা জায়গায় যাচ্ছে। এতে করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে ‘পরিপূর্ণ টয়লেট তবেই পরিপূর্ণ বাড়ি’ শীর্ষক প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে টঙ্গী উন্মুক্ত থিয়েটারে মাধ্যমে একটি সচেতনতা মূলত নাটক ও তথ্যচিত্র উপস্থাপন করা করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নগরবাসীকে নিরাপদ স্যানিটেশনের প্রয়োজনীয়তা ও পরিবেশের জন্য ক্ষতিকর আচরণগুলো পরিবর্তন করে সুস্থ আচরণে অভ্যস্থ ও সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, ‘বাসা বাড়িতে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে আমাদের প্রয়োজন নাগরিকদের সহযোগিতা। বাড়িতে যদি টয়লেটের সঙ্গে সেপটিক ট্যাংক ও সোকওয়েল না থাকে তবে সরকার গৃহীত পদক্ষেপগুলো সফল হবে না। আমরা নগরব্যাপী পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিতে এই ক্যাম্পেইন শুরু করেছি। আমরা নিশ্চিত করতে চাই গাজীপুর নগরের প্রতিটি বাড়ির টয়লেটের সঙ্গে সেপটিক ট্যাংক ও সোকওয়েল থাকবে।’
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের সুস্থতা ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন, টঙ্গীতে সুয়ারেজ শোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া যান্ত্রিক পদ্ধতিতে সেপটিক ট্যাংক থেকে মল অপসারণ এবং পরিবেশের ক্ষতি না করে বিশেষভাবে তৈরি গাড়ির মাধ্যমে নিরাপদে পরিবহন করে শোধনাগারে নিয়ে পরিশোধনের ব্যবস্থা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। 
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) মোতাহার হোসেনসহ কাউন্সিলর ও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর