চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কুষ্টিয়া র‌্যাব-১২সফল অভিযান ৭ দিনের মাথায় হত্যাকাণ্ডে জড়িত ৩ জন গ্রেফতার 

কুষ্টিয়া র‌্যাব-১২সফল অভিযান ৭ দিনের মাথায় হত্যাকাণ্ডে জড়িত ৩ জন গ্রেফতার 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৪ পিএম, ২০২২-০৯-১৮

কুষ্টিয়া র‌্যাব-১২সফল অভিযান ৭ দিনের মাথায় হত্যাকাণ্ডে জড়িত ৩ জন গ্রেফতার 

ডাঃএম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ গত ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) নামের ভূমি কার্যালয়ের এক অফিস সহকারীকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের আগের রাতে একজন সন্দেহভাজন চোরকে আশ্রয় দেওয়া ও পুলিশের নিকট সোপর্দ করাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। নিহত রাজ্জাক পরের দিন সকালে কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক চায়ের দোকানে চা খাওয়ার সময় আসামিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হলে পূর্বের রাতের ঘটনা নিয়ে তর্কের এক পর্যায়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়।

উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের (আব্দুর রাজ্জাক) স্ত্রী মোছাঃ রেবেকা বেগম বাদী হয়ে পরদিন ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ কুমারখালী থানায় ১৬ জনকে আসামী করে  একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-১৭তারিখ-১১/০৯/২০২২,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড। প্রকাশ্যে দিনের বেলায় সংঘটিত হত্যাকান্ডটি বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রæতিতে, পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২’র আভিযানিক দল কুষ্টিয়া জেলার পাশ্ববর্তী পাবনা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলায় পলাতক আসামিদের গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামি সহ আরও কয়েকজন ঢাকা শহরে আত্মগোপন করে আছে বলে জানা যায়। অবশেষে গত ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার এক পর্যায়ে দক্ষিণখান থানা এলাকা হতে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামী (১) শহিদুল বিশ্বাস (৪৭), পিতা-মৃত আকরাম বিশ্বাস, (২) মোঃ ছদ্দিন (৪০), পিতা-মৃত আকবর শেখ এবং (৩) মোঃ রাশেদ জোয়ার্দ্দার (৩৫), পিতা-লাচেন জোয়ার্দ্দার, সর্বসাং-কোমরকান্দী, থানা-কুমারখালী, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রাজ্জাক হত্যাকান্ডে তাদের সক্রিয় অংশগ্রহনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত আসামীদেরকে সরাসরি হত্যাকান্ডে অংশগ্রহন করতে দেখেছে বলে জানা গেছে। আসামিগণ এলাকায় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির হিসেবে পরিচিত।

গতকাল রবিবার  প্র‌েস ব্রিফিংয়ে  র‌্যাব-১২ কুষ্টিয়া সিপিসি কমান্ডার মোঃ ইলিয়াস খান  সাংবাদিক দের এ তথ্য দেন ।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর