শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২২-১০-১০
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ৬নং ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) নির্বাচনকে প্রভাবমুক্ত করার দাবীতে ৪ জন সদস্য প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে আখাউড়ায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন সদস্য প্রার্থী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ভূইয়া, যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ, আওয়ামীলীগ সমর্থক মোঃ ইয়াসিন মিয়া।
লিখিত বক্তব্যে সদস্য প্রার্থী মোহাম্মদ আলী ভুইয়া অভিযোগ করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল কাজল ও তার অনুসারিরা ভোট কেন্দ্র দখল করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ষড়যন্ত্র করছে। তারা ওই প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটাররদেকে চাপ সৃষ্টি করছে। কোন কোন ভোটারকে ভোটদানের প্রমান স্বরুপ মোবাইলে ছবি তুলে আনতে বলছে। এতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান প্রার্থীরা।
এসময় সদস্য প্রার্থী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম বলেন, একটি প্রভাবশালী মহল নির্বাচনকে প্রভাবিত করার জন্য একজন বিশেষ প্রার্থীকে আইনমন্ত্রী আনিসুল হক সমর্থন দিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক কাউকে সমর্থন দেননি। ওই প্রভাবশালী মহলটি পেশি শক্তি ব্যবহার করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।
এ ব্যপারে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল কাজল বলেন, আমি একজন ভোটার হিসেবে আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পক্ষে ভোট চাইতে পারি। ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর অভিযোগ মিথ্যা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এসব অভিযোগ করছে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার ৬নং ওর্য়াডে আখাউড়া থেকে ৫ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোটার ভোটার সংখ্যা ৮১ জন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited