চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেলেনস্কি ও সৌদি যুবরাজ মোহাম্মদের ফোনালাপ : সৌদির ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা

জেলেনস্কি ও সৌদি যুবরাজ মোহাম্মদের ফোনালাপ : সৌদির ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৪১ পিএম, ২০২২-১০-১৫

জেলেনস্কি ও সৌদি যুবরাজ মোহাম্মদের ফোনালাপ : সৌদির ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল শুক্রবার ১৪ অক্টোবর টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ ও সৌদিআরবের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফোন আলাপের কিছু সময় পরেই ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা দেবার ঘোষণা করে সৌদিআরব সরকার । 

দেশটির গণমাধ্যম আরব নিউজের বরাত জানা যায় যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব। 

ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব সরকার । 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে গত মাসে বিভিন্ন দেশ থেকে ১০ জন বন্দিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান। এ প্রক্রিয়ায় ১০জন বিদেশি নাগরিকসহ প্রায় ৩০০জন বন্দি বিনিময় করে দেশ দুটি ।এর ফলে বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ জন  ইউক্রেনীয়কে মুক্তি দেয়, যার মধ্যে পাঁচজন কমান্ডারও ছিলেন। তারা চলতি বছরের শুরুর দিকে বন্দর নগরী মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন । 

অপর দিকে রাশিয়া যে ১০ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয়, তাদের মধ্যে মরক্কোর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য  নাগরিকরা ছিলেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর