শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৬ পিএম, ২০২২-১০-১৬
মাহাবুব রহমান বিপ্লব,বিভাগীয় প্রতিনিধি রংপুর ঃ রংপুরের সদর উপজেলার মমিনপুরহাট গ্রামে পারিবারিক ও জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড়ভাই রেজা বাদী হয়ে সহদর ছোটভাই স্কুল শিক্ষক তারাজুলের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করে আসছেন। জানা যায়,রংপুর সদর উপজেলার মমিনপুরহাট গ্রামে মৃত্যু আবদার রহমানের ছোট ছেলে ও স্কুল শিক্ষক তারাজুল ইসলাম ও বড়ছেলে রেজাউল হক রেজার মধ্যে পারিবারিক ও জমাজমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে বড়ভাই তার ছোটভাইকে বিপাখে ফেলতে গোপনে একের পর এক নীল নকশার ছক তৈয়ারী করতে থাকে । বড়ভাই রেজা নিজে বাদী হয়ে আদালতে ছোটভাই সহ তিনজনের নামে মামলা দায়ের করেন। একটি মামলা দায়ের করেই তিনি খান্ত হননি। ছোটভাইয়ের নামে একাধিক মামলা দায়ের সহ ছোটভাই এর বাড়ীভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান জবর দখলের অপচেষ্টা করেন। এদিকে মামলা দিয়ে ছোটভাইকে বাকরুদ্ধ ও অবরুদ্ধ করে রাখেন। ছোটভাই ও স্কুল শিক্ষক তারাজুল ইসলাম বলেন,আমার চাকুরী খাওয়ার ভয় দেখিয়ে ও আমাকে হয়রানী করার লক্ষে আমার বড়ভাই একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। প্রতিপক্ষ রেজাউল ইসলাম তার মুঠোফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited