শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২২-১০-১৭
আব্দুস সবুর খান, টঙ্গী: গাজীপুরের বোর্ডবাজারে একটি বাসাবাড়ি থেকে এক গার্মেন্ট কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিউটি আক্তার (৩৮) শেরপুর জেলার নকলা থানার কলাপাড়া গ্রামের মৃত তহুর উদ্দীনের মেয়ে এবং আবুল কাশেমের স্ত্রী। আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন জানান, নিহত বিউটি আক্তার পূর্ব কলমেশ্বর এলাকার জামাল চৌধুরীর বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী এবং একমাত্র ছেলে অন্যত্র থাকতো, তিনি বাসায় একাই থাকতেন। একই এলাকায় তার আরো দুই বোন বাসা ভাড়া থাকেন। তার বোনেরা এবং ছেলে গত রবিবার ফোন করে না পেয়ে বাসায় এসে ঘরের দরজা বন্ধ থেকে চলে যান। পরে সোমবার সকালে সন্দেহ হলে ওই ভাড়া বাড়ির কেয়ারটেকারকে বিষয়টি জানায়। পরবর্তীতে তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে বারান্দার চেয়ার বসা অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।
#
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited