শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২২-১০-১৭
ফজলুল করিম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯ ও ১০ নং ওয়ার্ড (জৈন্তাপুর-গোয়াইনঘাট) থেকে সদস্য পদে চমক দেখিয়ে মোঃ শাহজাহান ও সুবাস দাস বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ৯নং ওয়ার্ড জৈন্তাপুর থেকে মো: শাহাজাহান টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি'র মধ্যে মুহিবুল হক মুহিব (তালা) প্রতীকে ৪৯ ভোট এবং নুরুল আমীন( অটোরিকশা) প্রতীকে ১২ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে সংরক্ষিত নারী
আসনে সদস্য পদে তসলিমা বেগম (বই) প্রতীকে ১৮ ভোট, তামান্না আক্তার হেনা ( দোয়াত) কলম ৫৪ ভোট, মরিয়ম বেগম (মাইক)১৭ ভোট, রাহিমা বেগম চম্পা ( হরিণ) ২৩ ভোট,সুমি বেগম ( ফুটবল) প্রতীকে ৫ ভোট পেয়েছেন। এদিকে ১০নং ওয়ার্ড গোয়াইনঘাট থেকে সদস্য পদপ্রার্থী হাতি প্রতিকধারী সুবাস দাস পেয়েছেন ৬২, ঘুড়ি প্রতিকধারী আব্দুল আলীম উদ্দিন পেয়েছেন ২৪ ভোট, বৈদ্যুতিক পাখা প্রতিকধারী আব্দুল জলিল পেয়েছেন ৩ ভোট, টিউবওয়েল প্রতিকধারী ইনসাদ হোসেন রাজিব পেয়েছেন ৩ ভোট, তালা প্রতিকধারী ছয়ফুল আলম আবুল পেয়েছেন ২ ভোট। বেলা আড়াইটায় প্রিজাইডিং অফিসার মোঃ আবিদ আব্দুল্লাহ ফলাফল ঘোষণা করেন। গত ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত । উৎসব মুখোর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্র ১২০ ভোটের মধ্যে ১১৭টি ভোট কাস্টিং হয়েছে। মামলা জটিলতার কারনে ৩জন ভোটার উপস্থিত হতে পারেন নাই । কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝন্টু চন্দ্র সরকার।
তিনি জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ ইভিএম পদ্ধতি'র মাধ্যমে ও সুন্দর পরিবেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিকে জৈন্তাপুর নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপ-নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সিলেটে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ফলে নির্বাচনের আগেই তাকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ছিলো সিসি ক্যামেরা। ঢাকায় বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited