শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৯ পিএম, ২০২২-১১-০৩
ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের উপস্থিতিতে মারধর করে জোরপূর্বক ভাবে এক ব্যক্তির যায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার( ৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ছোট গাংগাইল গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়,একই গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে কাজল খানের সঙ্গে দেলোয়ার ও ফারুক খানের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান । এছাড়া কাজল খান বিরোধ মিমাংসার জন্য আখাউড়া উপজেলা সহকারী কমিশনারের শরণাপন্ন হন।
কাজল খান তার পিতার কাছ থেকে সাড়ে সাত শতাংশ জায়গা ক্রয় করে সেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। অন্যদিকে কাজলের দুই ভাই দেলোয়ার ও ফারুক খান কাজলকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করে পিতার মালিকানাধীন সকল জমিজমা ভোগদখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
কাজল খানের প্রতিবেশী ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার প্রতিপক্ষ ফারুক ও তার লোকজন পুলিশ নিয়ে গিয়ে কাজলের বাড়ি দখলের চেষ্টা করেন। দখল ও ভাংচুরের প্রতিবাদ জানিয়ে কাজলের বড় ছেলে বাঁধা দিলে পুলিশ কাজলের স্ত্রী, দুই ছেলের উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে। কাজলের স্কুল পড়ুয়া ছেলে হামলা ও ভাংচুরের ভিডিও করতে গেলে পুলিশ তাকে সজোরে চড় থাপ্পর ও লাথি মেরে তার হাতের মোবাইলটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে কাজলকে ধরে নিয়ে কারাগারে পাঠায়। পুলিশের এমন পক্ষপাত মূলক আচরণের নিন্দা জানিয়ে স্থানীয় লোকজন উক্ত মামলা প্রত্যাহারের দাবিও জানা
এবিষয়ে কাজল খান বলেন, পুলিশ আসার পর এই যায়গা নিয়ে দ্বন্দ্বের কথা বলেছি তাদের। কাগজপত্র সব এসিল্যান্ড স্যারের কাছে আছে। পুলিশ বলে এসিল্যান্ড কি করে দিবে। আমার বড় ছেলে উল্টাপাল্টা কথা বলছে একথা বলে তাকে ধরে নিয়ে যাচ্ছিল। আমার ছেলে কলেজে পড়ে একথা বলে তাকে ছেড়ে আমাকে হ্যান্ডকাপ লাগাতে বলি।
হামলার, ভাংচুর ও পুলিশের কর্মকান্ডের ভিডিও ধারন করায় আমার ছোট ছেলেকে সজোরে ৭-৮টি চড় থাপ্পর মেরে মোবাইলটি কেড়ে নেয় এসআই জাকির।
এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে, কাউকে জানালে পরবর্তীতে আমার বউ ছেলেদের ধরে থানায় নিয়ে যাবে বলেও হুমকি দেয় পুলিশ। প্রভাবশালী হওয়ায় পুলিশের সহযোগিতায় আমার বাড়ি দখলের চেষ্টা করছে তারা। আমাকে মিথ্যা মামলা দিয়ে হাজতে পাঠায়। অর্থের প্রভাবে প্রভাবিত হয়ে পুলিশ ফারুকদের পক্ষে কাজ করছে।
ফারুক খানের স্ত্রীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, কাজলের কাছ থেকে তিন শতক যায়গা ক্রয় করেছিলেন তার স্বামী । তার স্বামী ও দেলোয়ার খান পিতার কাছ থেকে সাড়ে চার শতক করে নয় শতক যায়গা ক্রয় করেছিল কিন্তু দলিলে দাগ নম্বর ভুল উঠেছে। স্বামী প্রবাসে থাকায় দলিল সংশোধন করতে পারেনি। কোর্ট থেকে দলিলের দাগ নম্বর সংশোধন করতে হবে। কাজল থেকে ক্রয় করা যায়গাতে বাউন্ডারি/ দেয়াল নির্মাণ করতে গেলে কাজল বাঁধা দেয়। কাজল তাদের কাছে পিতার সম্পত্তির অংশ পাবে বলছে। ফারুকের দলিলের বাহিরে পিতার সম্পত্তি পাওনা থাকলে কাজল অবশ্যই তা পাবে বলেও জানান ফারুকের স্ত্রী।
এবিষয়ে আখাউড়া থানার এসআই জাকির জানান, ফারুকদের চলাচলের পথটি কাজলরা ব্যবহার করতে দিচ্ছে না এমন অভিযোগের তদন্ত করতে যায় পুলিশ। পুলিশের সামনে বাদীকে লাঠি দিয়ে মারতে যাওয়ায় কাজলকে গ্রেফতার করে নিয়ে আসে। কাজলের ছোট ছেলে মোবাইল দিয়ে ভিডিও করায় মোবাইলটি কেড়ে নিয়ে আসেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited