শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২২-১১-০৬
ফজলুল করিম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে দেশে ফিরেছেন দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক। রোববার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং গোয়াইনঘাট থানা পুলিশের উপস্থিতিতে ডাউকি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। তামাবিল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সীমান্ত দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেন। এদের মধ্যে আবার অনেকেই বিভিন্ন প্রলোভনে পরে চোরাই পথে ভারতে যান। সেখানে আটকের পর তারা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। পরবর্তীতে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ভারতের ইস্ট ইন্ডিয়া রাজ্যের তামাবিল স্থলবন্দর দিয়ে আজ তাদের দেশে পাঠানো হয়। এ ব্যাপারে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই রুনু মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দুই নারীসহ ২৩ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর তাদেরকে আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited