শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৬ পিএম, ২০২২-১১-০৭
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৭নভেম্বর সোমবার বিকাল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ দুমকি থানা মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। এসময় জনতা কলেজ মাঠে কানায় কানায় দর্শকে পূর্ন ছিল। খেলায় শ্রীরামপুর ইউনিয়ন একাদশ আঙ্গরিয়া ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ড. হারুন অর রশিদ হাওলাদার।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited