চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে সড়ক ঘেঁষে ময়লার স্তূপ,শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ

মুরাদনগরে সড়ক ঘেঁষে ময়লার স্তূপ,শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:২৪ পিএম, ২০২২-১১-০৯

মুরাদনগরে সড়ক ঘেঁষে ময়লার স্তূপ,শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগরের প্রধান প্রধান সড়কের পাশে জমে আছে বিশাল ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এ ময়লার স্তুুপ থেকে প্রতিনিয়তই দুর্গন্ধ ছড়াচ্ছে ।শিক্ষার্থী ও পথচারীরা কাপড়ে নাক ঢেকে চলাচল করতে হচ্ছে। কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকার গোলক রায়ের বাড়ীর পাশের প্রতিদিনের চিত্র এটি।
এলাকাবাসী জানায় সদর এলাকায় ৮ হাজার ৯৬৫ পরিবারে ৫৭ হাজার মানুষের বসবাস। তার মধ্যে রয়েছে ১টি কলেজ, ২টি উচ্চবিদ্যালয়, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডার গার্টেন ও ১৭টি ছোট বড় মাদ্রাসার প্রায় ১৭ হাজার শিক্ষার্থী। কিন্তু উপজেলা সদর এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য নেই কোনো নির্দিষ্ট স্থান। এর ফলে প্রতিদিন ট্রলিতে ভরে ময়লা এনে মুরাদনগর উপজেলা সদরেরমুরাদনগর-হোমনা সড়কের পাশে ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। পাশাপাশি মুরাদনগর উপজেলা পরিষদের দক্ষিণ পাশে, মুরাদনগর পল্লিবিদ্যৎ অফিসের দক্ষিণ পাশে, মুরাদনগর বাস টার্মিনালের পাশে, মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের খালে, মুরাদনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের খালে ও গোমতী নদীতে প্রতিদিনই  ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
পরিচ্ছন্নতা কর্মী সুমন, তাহের, জহির জানায়, মুরাদনগর উপজেলা সদরে ময়লা ফেলার কোন নির্দিষ্ট স্থান না থাকায় তারা বাধ্য হয়ে যেখানে সুবিধা হয় সেখানেই ময়লা ফেলছে।
মুরাদনগর সদর এলাকার বাসিন্দা গোলাম রহমান বলেন, একটি আবাসিক এলাকায় এভাবে ময়লা-আবর্জনা ফেলা মোটেও ঠিক নয়। ময়লা-আবর্জনা থেকে এলাকায় রোগ-জীবাণু ছড়াচ্ছে। মশা-মাছি পোকামাকড় জন্ম নিচ্ছে। মাঝে মধ্যে এসব ময়লা মুখে নিয়ে কুকুর দৌড়াদৌড়ি করে বাড়ী ঘরের অবস্থা খুব খারাপ করে ফেলে।
মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজের শিক্ষার্থী মেহনাজ ইসলাম বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে আমাদের কলেজে যাতায়াত করতে হয়। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপ থেকে খুব বাজে উৎকট দুর্গন্ধ ছড়ায়। ফলে ওই স্থান দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়।’

মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম বলেন, ‘আমার বাসা থেকে কলেজে যেতেও এটি একমাত্র রাস্তা। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়ায় তা শুধু কলেজের শিক্ষার্থী না বরং চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব ময়লা আবর্জনা এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে মাষ্টার পাড়া যে আবাসিক এলাকাটি আছে সেখানে বসবাস করাটাই কষ্টদায়ক হয়ে যাবে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা বলেন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জায়গা খোঁজা হচ্ছে। অনেক কিছু বিবেচনা করেই জায়গা নির্ধারণ করতে হয়। তবে আশা করছি খুব দ্রুতই জায়গা নির্ধারণ করা হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করা হবে।


মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনী বলেন, সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি দেখার জন্য আমি সহকারি কমিশনার (ভূমি) কে বলেছি। 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর