চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরের কালীগঞ্জে কলেজ ছাত্রকে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে কলেজ ছাত্রকে হত্যা

টঙ্গী প্রতিনিধি    |    ০১:৩১ পিএম, ২০২২-১১-১৫

গাজীপুরের কালীগঞ্জে কলেজ ছাত্রকে হত্যা

আব্দুস সবুর খান, টঙ্গী ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন এলাকায় ছুরিকাঘাতে রিদোয়ান হাসান আলিফ (১৯) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যায় জড়িতরা সকলেই কিশোর বয়সী বলে জানা গেছে। সোমবার রাত ৮টার দিকে নরুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রিদোয়ান হাসান আলিফ পার্শ্ববর্তী শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের আমানউল্লার ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম মস্তফা আকন্দ বলেন, নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী ওয়াজ মাহফিল চলছে। রিদোয়ান হাসান আলিফ সোমবার সন্ধ্যায় ওয়াজ মাহফিলে অংশ নেয়ার জন্য নরুন বাজার এলাকায় যান। সে সময় আলিফের সঙ্গে তার পূর্ব পরিচিত বন্ধু অর্ণব (১৯), শ্রাবণ (১৯), নাদীম (১৯) সিফাত (১৯) ও কাউসারের (১৯) সঙ্গে দেখা হয়। তারা সকলেই এইচএসসি পরীক্ষার্থী ও প্রহলাদপুর গ্রামের বাসিন্দা। পরে তারা সকলে একত্রে গল্প করছিলেন। আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কয়েকজন কিশোর ও যুবক এসে আলিফকে ধরে নরুন তিন রাস্তার মোড় থেকে কিছু দূরত্বে নিয়ে যায়। পরে আরও প্রায় ৫০-৬০ জন কিশোর ও যুবক মিলে ওই সড়ক ব্লক করে চারদিকে ঘিরে ফেলে। পরে তারা আলিফকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা আলিফের বুকে ও পেটে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর