শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:২৭ পিএম, ২০২২-১১-১৯
মোঃ জাহিদুল ইসলাম.দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মীসভা অবশেষে জনসভায় পরিনত হয়েছে। শনিবার ১৯নভেম্বর বিকাল ৩টায় দুমকি নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া কাওসার বাবু গাজী প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম খলিল। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে সভাস্হল। পরিশেষে কর্মীসভা জনসভায় পরিনত হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited