শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৫ পিএম, ২০২২-১১-২০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক নয়। যত্রতত্র ফার্মেসি থেকে কিনে এন্টিবায়োটিক ওষুধ না খাওয়ার এমন পরামর্শ দেন আলোচকরা। কুমিল্লার হোমনায় বিশ্ব এন্টিমাইক্রেবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ, বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতিত নিজের ইচ্ছামত অথবা ফার্মেসি থেকে বিক্রেতাদের পরামর্শে যে কোনো ওষুধ; বিশেষ করে কোনো এন্টিবায়োকি কিনে না খাওয়ার ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. শহীদ উল্লাহ বলেন, মোট ১৮ প্রকারের এন্টিবায়োটিক রয়েছে। নিজেদের অজ্ঞতার কারণে নানা অসুখ-বিসুখে এন্টিবায়োটিকের সঠিক মাত্রা না জেনে দুই একদিন খেয়ে থাকেন। এতে কিছুটা ভালো বোধ করলেই তা বন্ধ করে দেন। যা আমাদের জীবনের জন্য মারাত্মক হুমকি। এতে আমাদের শরীর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফলে যে কোনো সাধারণ অসুখই আমাদের মৃত্যুর কারণ হতে পারে।
এ উপলক্ষে ‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ শীর্ষক সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. রাফিদ ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মাদ জয়নাল আবেদীন, মৎস্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়া, ভেটেরিনারি সার্জন ডা. হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৈয়ব হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাকদ মো. আক্তার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট শেখ ফরিদ প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited