শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২২-১২-০৫
আসাদুজ্জামান বাদলঃ নরসিংদী সাব রেজিষ্টার অফিসের বিরুদ্ধে জাতীয় পত্রিকা ও অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নরসিংদী জেলার রেজিষ্টার কার্যালয়কে নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা এই বানোয়াট, উদ্দেশ্যে প্রনোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। অদ্য সভার সভাপতিত্ব করেন শাখাওয়াত হোসেন কাজল। অদ্য সোমবার বেলা ১১ ঘটিকায় নরসিংদী জেলা সাব রেজিষ্টার সামনে নরসিংদী জেলার দলিল লিখক সমিতির ও তল্লাশীকারক ও নকলনবিশ সমিতির উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনঃ- নরসিংদী জেলা দলিল লিখক ও তল্লাশীরকারক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন কাজল, নরসিংদী সদর দলিল লিখক সমিতির সদস্য সচিব মোঃ মামুন ভূইয়া, দলিল লিখক ও তল্লাশীরকারক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোমেন শিকদার, বীর মুক্তিযোদ্ধা দলিল লিখক ও তল্লাশীকারক মোঃ মোক্তার হোসেন, আঃ হামিদ, নকল নবিশ এসোসিয়েশন এর নরসিংদী জেলার সাধারণ সম্পাদক আবুল হাশেম সুজন, দলিল লিখক ও তল্লাশীকারক সমিতির কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় বক্তরা বলেন গত দুই বৎসরে নরসিংদী জেলা সাব রেজিষ্টার আবুল কালাম আজাদ মোঃ মনজুরুল ইসলাম যোগ দেওয়ার পর থেকে নরসিংদী সাব রেজিষ্টার অফিসের দুর্নীতি বন্ধের জন্য প্রশাসনিক ভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে নরসিংদীতে কিছু অসাধু দলিল লিখক তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বানোয়াট সংবাদ প্রচার করে থাকে। অতিতে যে ভাবে দলিল লিখক গন দলিল সম্পাদন করতঃ এখন তা আর সম্ভব হয় না। বর্তমানে জেলা সাব রেজিষ্টার অফিসটি দুর্নীতি ও ক্ষমতাপরায়ন মুক্ত। যারা এই মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করছেন তাদের প্রতি আমাদের আবেদন যে, এই সময়ের অফিস সম্পর্কে আপনাদের কোন ধারনা নেই বিধায় এই মিথ্যা সংবাদগুলো প্রচার করে নরসিংদী জেলা সাব রেজিষ্টার অফিসের সুনাম নষ্ট করছেন এবং গ্রাহকদের মধ্যে প্রকৃত সেবা বিনষ্ট করার জন্য পায়তারা করছেন। আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited